দুই রমজান যুক্তরাষ্ট্রে বন্দি থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি অধিকারকর্মী, কেন আটক করা হয়েছিল তাকে?
ফলো করুন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের লক্ষ্যে বেইজিং মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে।
বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের চীন বিষয়ক বিশেষ দূত খালদুন আল মুবারকের সঙ্গে বৈঠকে ওয়াং ই এ কথা বলেন।
বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ই মন্তব্য করেছেন যে—যুদ্ধটি কখনোই হওয়া উচিত ছিল না এবং এটি অব্যাহত থাকার কোনো কারণ নেই।
এ ছাড়া ওয়াং ই সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বললো ইরান
সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওই সব দেশের সংশ্লিষ্ট বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছে, ‘অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করুন এবং কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যান।’
এদিকে আজ বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরাইলের কয়েকটি সংবাদমাধ্যম ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
এদিকে গ্যাসক্ষেত্রটিতে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাতে ইসরাইলের এ হামলা এই অঞ্চলের বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ বলে জানান তিনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, ‘জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি।’
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। সূত্র: আল–জাজিরা