আর্কাইভ | ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩, ২৫ শা‍ওয়াল ১৪৪৭ ০৯:৩০:৩৭ অপরাহ্ন
Photo
আন্তর্জাতিক ডেস্ক 
ঢাকা, প্রকাশিতঃ
১৩ এপ্রিল ২০২৬
০১:৪২:১১ পূর্বাহ্ন

অনড়  ইরান, সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান


ইরানি কর্তৃপক্ষ বলছে, যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তি করতে হলে যুক্তরাষ্ট্রকে আরো বেশি উদ্যোগী হতে হবে। সেই সঙ্গে সমর্থকদের রাস্তায় নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরান।

ইরানি দলের নেতৃত্বদানকারী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পাকিস্তানের ইসলামাবাদে শনিবারের দীর্ঘ আলোচনায় মার্কিন প্রতিনিধিদল শেষ পর্যন্ত ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, মার্কিন নৌবাহিনী অবিলম্বে ইরানের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় অবস্থিত ‘হরমুজ প্রণালিতে প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী যেকোনো জাহাজ অবরোধের’ প্রক্রিয়া শুরু করবে। তিনি আরো বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত’ রয়েছে এবং ‘উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে’।

ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে: লেবাননের প্রধানমন্ত্রীইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে: লেবাননের প্রধানমন্ত্রী
বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই ইসলামাবাদে যাওয়া প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা ইরান সরকারের সমর্থকদের ‘অধিকার রক্ষা করেছে’। এই সমর্থকদের মধ্যে আধা সামরিক বাহিনীও রয়েছে, যারা ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতি রাতে তেহরান ও অন্যান্য শহরের প্রধান চত্বর, রাস্তা এবং মসজিদগুলোতে জড়ো হচ্ছে।

শনিবার রাতে যখন প্রতিনিধিদলগুলো আলোচনায় ব্যস্ত ছিল, তখন রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মহাকাশ বিভাগের একজন সদস্যকে তেহরানের কেন্দ্রস্থলে পতাকা হাতে থাকা সমর্থকদের উদ্বিগ্ন না হতে বলছিলেন।

ইরানে ট্রাম্পের নৌ অবরোধের হুমকিতে শঙ্কায় তাইওয়ানইরানে ট্রাম্পের নৌ অবরোধের হুমকিতে শঙ্কায় তাইওয়ান
সামরিক পোশাক ও পরিচয় গোপনের জন্য কালো মুখোশ পরা ব্যক্তি জনতাকে লক্ষ্য করে বলেন, ‘শত্রু যদি না বোঝে, আমরা তাদের বুঝিয়ে দেব।’ উপস্থিতি জনতার মধ্যে কয়েকজন আরো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে বলেন।

পার্লামেন্টে একাধিক আইনপ্রণেতা বলেছেন, আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা খুশি, কারণ তারা বিশ্বাস করেন যে এই যুদ্ধে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে।

পার্লামেন্ট স্পিকারের ডেপুটি হামিদরেজা হাজি-বাবাই বলেছেন, যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন প্রস্তাব আনা হয়, যেখানে যুক্তরাষ্ট্রের জন্য ‘আত্মসমর্পণের’ ইঙ্গিত থাকবে এবং এর ফলে ইরান ও তার নেতাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, সেটাই হবে রাস্তায় থাকা শাসকগোষ্ঠীর সমর্থকদের কাছে একমাত্র গ্রহণযোগ্য বিষয়।

সূত্র: আলজাজিরা


নেতানিয়াহুর কারণেই ভেস্তে যায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর পেছনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোন কলকে দায়ী করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকের মাঝপথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে করা নেতানিয়াহুর একটি ফোনকলই সম্ভাব্য সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘বৈঠকের মাঝে ভ্যান্সকে (মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান) নেতানিয়াহুর ফোন আলোচনার ফোকাস যুক্তরাষ্ট্র-ইরান ইস্যু থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়।’

লেবাননে ইসরাইলি হামলায় আরো ৫ জন নিহতলেবাননে ইসরাইলি হামলায় আরো ৫ জন নিহত
তিনি দাবি করেন, ওয়াশিংটন আলোচনার টেবিলে বসে এমন কিছু অর্জন করতে চেয়েছিল, যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে ব্যর্থ হয়েছে।

আরাগচি দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় ইরান আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছিল। পাকিস্তান ত্যাগের আগে ভ্যান্সের সংবাদ সম্মেলনকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দেন তিনি।

ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা তাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তুত। অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের ওই গোপন ফোনকলের বিষয়টি এখনো নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

সূত্র: এনডিটিভি