এখন বাংলা ডেস্ক
প্রকাশিতঃ ০৬ অক্টোবর ২০২৬ ০৯:২৩:২৪ পূর্বাহ্ন
বাবাকে খুন করলো নেশাগ্রস্ত ছেলে 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ইয়াফিনের (১৮) বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ইয়াফিনকে আটক করেছে। নিহত সাহাবউদ্দিন মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- সাহাব উদ্দিনের ছেলে ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। নেশার টাকার জন্য প্রায়ই তাদের মধ্যে কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার সে আবারো নেশাগ্রস্ত হয়ে তার পিতার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পরে। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে তার পিতাকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সাহাবউদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। ইয়াফিন নেশাগ্রস্ত ও মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রধান সম্পাদক : এন, ইউ, শোয়েব
ভারপ্রাপ্ত সম্পাদক : ফোরকান হোসেন

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১৩১৮০০৪৪
ইমেইল: akhonbangla24@gmail.com